সুপ্রিম কোর্টে আজও হল না নারদ মামলার শুনানি - The News Lion

সুপ্রিম কোর্টে আজও হল না নারদ মামলার শুনানি

 


দি নিউজ লায়ন;  সুপ্রিম কোর্টে আজও হল না নারদ মামলার শুনানি। এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু নারদা মামলা থেকে নাম প্রত্যাহার করতেই, ওই বেঞ্চের অন্য বিচারপতি হেমন্ত গুপ্তা প্রধান বিচারপতির দ্বারস্থ হন। নতুন বেঞ্চ গঠনের আবেদন করেন তিনি। 


সূত্রের খবর, আজই সেই বেঞ্চ গঠিত হচ্ছে না। কবে হবে তা পরে জানাবে আদালত। কী কারণে এই মামলা থেকে নাম প্রত্যাহার করলেন বিচারপতি অনিরুদ্ধ বসু তা স্পষ্ট নয়। আজ বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি হেমন্ত গুপ্তার ডিভিশন বেঞ্চে মূলত তিনটি মামলার শুনানি ছিল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.